পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির-কে ঘিরে ফের শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার আলোচনায় গায়ক আসিম আজহার।শোনা যাচ্ছে, একসময় বিচ্ছেদ হওয়া এই দুই তারকা আবারও কাছাকাছি এসেছেন। সাম্প্রতিক কিছু ঘটনা সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টে হানিয়ার উপস্থিতি দেখা যায়। মঞ্চে গান গাওয়ার সময় আসিমের দৃষ্টির সাথে তার আবেগঘন পরিবেশনা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।আরো পড়ুন , ফারিণের সিদ্ধান্তএরপর যুক্তরাষ্ট্রে আরেকটি কনসার্টেও হানিয়াকে দেখা যায়। ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও তার হাতে থাকা রুমালে ‘আসিম আলি’ লেখা ছিল, যা নিয়ে শুরু হয় নতুন আলোচনা।ভক্তদের অনেকে মনে করছেন, এটি কাকতালীয় নয় বরং পুরোনো সম্পর্কের পুনরায় ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত।পাকিস্তানি গণমাধ্যমের দাবি, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ দিকে এই দুই তারকা বিয়ের সিদ্ধান্তও নিতে পারেন।তবে এখন পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহার—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।