প্রভাস ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল আলোচিত সিনেমা ‘স্পিরিট’ ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। দীপিকা পাড়ুকোন ছবি থেকে সরে দাঁড়াতে পারেন—এমন খবরে এখন আলোচনায় উঠে এসেছে ক্যাটরিনা কাইফের নাম।কয়েক সপ্তাহ ধরে ‘স্পিরিট’ নিয়ে একের পর এক গুঞ্জন ছড়াচ্ছে বলিউডে। প্রথমে খবর আসে, ছবিতে থাকা নিয়ে দীপিকা পাড়ুকোনের অবস্থান অনিশ্চিত। এরপর থেকেই তার সম্ভাব্য বিকল্প হিসেবে একাধিক অভিনেত্রীর নাম আলোচনায় আসে।বিভিন্ন ভারতীয় বিনোদনমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রভাসের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ক্যাটরিনা কাইফকে ভাবা হচ্ছে।
আরও পড়ুন, এবার শীর্ষে পরীমনি
যদিও এ বিষয়ে এখনো নির্মাতা, প্রযোজনা সংস্থা কিংবা ক্যাটরিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।ক্যাটরিনা কাইফ ২০২৫ সালে মা হওয়ার পর অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন। তাই ‘স্পিরিট’-এর মতো বড় বাজেটের প্যান-ইন্ডিয়া ছবির সঙ্গে তার নাম জড়ানোয় অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে।সব মিলিয়ে ‘স্পিরিট’ এখনো বলিউডের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি। তবে ক্যাটরিনা কাইফের যুক্ত হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
বিষয় : আলোচিত নতুন গুঞ্জন ক্যাটরিনা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন