দৈনিক সংবাদ দিগন্ত

এবার শীর্ষে পরীমনি

এবার শীর্ষে পরীমনি
চিত্রনায়িকা পরীমনি

ফেসবুক অনুসারীর সংখ্যায় দীর্ঘদিনের শীর্ষস্থান হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সেই জায়গা এখন দখল করেছেন চিত্রনায়িকা পরীমনি।বহু বছর ধরে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে ছিলেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। 

আরও পড়ুন, মুখ খুললেন রাবিনা

ফলে অনুসারীর সংখ্যার দিক থেকে বর্তমানে বাংলাদেশের তারকাদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন পরীমনি।বিনোদন অঙ্গনে আলোচিত এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং নিয়মিত কনটেন্ট প্রকাশকে তার জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে।অন্যদিকে ক্রিকেট মাঠের ব্যস্ততা এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা পর্যায়েও সাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারী ধরে রেখেছেন।ফেসবুক অনুসারীর সংখ্যায় এই পরিবর্তন বাংলাদেশের বিনোদন ও ক্রীড়া অঙ্গনের জনপ্রিয়তার নতুন একটি চিত্র তুলে ধরেছে।

বিষয় : চিত্রনায়িকা শীর্ষস্থান ফেসবুক অনুসারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

এবার শীর্ষে পরীমনি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ফেসবুক অনুসারীর সংখ্যায় দীর্ঘদিনের শীর্ষস্থান হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সেই জায়গা এখন দখল করেছেন চিত্রনায়িকা পরীমনি।বহু বছর ধরে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে ছিলেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। 

আরও পড়ুন, মুখ খুললেন রাবিনা

ফলে অনুসারীর সংখ্যার দিক থেকে বর্তমানে বাংলাদেশের তারকাদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন পরীমনি।বিনোদন অঙ্গনে আলোচিত এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং নিয়মিত কনটেন্ট প্রকাশকে তার জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে।অন্যদিকে ক্রিকেট মাঠের ব্যস্ততা এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা পর্যায়েও সাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারী ধরে রেখেছেন।ফেসবুক অনুসারীর সংখ্যায় এই পরিবর্তন বাংলাদেশের বিনোদন ও ক্রীড়া অঙ্গনের জনপ্রিয়তার নতুন একটি চিত্র তুলে ধরেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত