দৈনিক সংবাদ দিগন্ত

ডিম না খেলেও প্রোটিনের ঘাটতি পূরণ করবে যেসব খাবার

দৈনন্দিন খাদ্যতালিকায় প্রোটিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিম প্রোটিনের সহজলভ্য উৎস হলেও অনেকেই ডিম খেতে পারেন না বা পছন্দ করেন না। তাদের জন্য রয়েছে আরও বেশ কিছু খাবার।পুষ্টিবিষয়ক তথ্যে বলা হয় একটি সিদ্ধ ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। তবে ডিম ছাড়াও ছোলা ডাল মাছ মাংস বীজ ও সয়াজাতীয় খাবার থেকে প্রোটিন পাওয়া যায়।ছোলা প্রোটিনের একটি ভালো উৎস। রান্না করা ছোলা সালাদ বা স্যুপ হিসেবে খাওয়া যেতে পারে। মসুর ডালও প্রোটিনসমৃদ্ধ খাবার। এক কাপ রান্না করা মসুর ডালে উল্লেখযোগ্য পরিমাণ প্রোটিন পাওয়া যায়।শুঁটকি মাছ ও চিংড়িতেও রয়েছে ভালো পরিমাণ প্রোটিন। তবে শুঁটকি কেনার ক্ষেত্রে নিরাপদ ও মানসম্মত উৎস বেছে নেওয়া জরুরি। চিংড়িতে প্রোটিনের পাশাপাশি কোলেস্টেরলও থাকে। তাই পরিমাণের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

মিষ্টিকুমড়ার বীজও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এতে প্রোটিনের পাশাপাশি বিভিন্ন খনিজ উপাদান রয়েছে।পনির ও সয়া নাগেটও প্রোটিনের ভালো উৎস। বিশেষ করে সয়া নাগেটে তুলনামূলকভাবে বেশি প্রোটিন পাওয়া যায়।মুরগির বুকের মাংস প্রোটিনসমৃদ্ধ আরেকটি খাবার। পাশাপাশি টুনা ও স্যামনসহ বিভিন্ন মাছেও রয়েছে ভালো মানের প্রোটিন।শিমের বিচি ও চিয়া সিড থেকেও প্রোটিন পাওয়া যায়। চিয়া সিডে ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও রয়েছে।এ ছাড়া গরুর মাংস প্রোটিনের পাশাপাশি আয়রন ও জিঙ্কের উৎস। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য খাবারের পরিমাণ ও ব্যক্তির বয়স শারীরিক অবস্থা এবং দৈনিক পুষ্টির চাহিদা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

বিষয় : প্রোটিন খাদ্যতালিকা পুষ্টিবিষয়ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডিম না খেলেও প্রোটিনের ঘাটতি পূরণ করবে যেসব খাবার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দৈনন্দিন খাদ্যতালিকায় প্রোটিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিম প্রোটিনের সহজলভ্য উৎস হলেও অনেকেই ডিম খেতে পারেন না বা পছন্দ করেন না। তাদের জন্য রয়েছে আরও বেশ কিছু খাবার।পুষ্টিবিষয়ক তথ্যে বলা হয় একটি সিদ্ধ ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। তবে ডিম ছাড়াও ছোলা ডাল মাছ মাংস বীজ ও সয়াজাতীয় খাবার থেকে প্রোটিন পাওয়া যায়।ছোলা প্রোটিনের একটি ভালো উৎস। রান্না করা ছোলা সালাদ বা স্যুপ হিসেবে খাওয়া যেতে পারে। মসুর ডালও প্রোটিনসমৃদ্ধ খাবার। এক কাপ রান্না করা মসুর ডালে উল্লেখযোগ্য পরিমাণ প্রোটিন পাওয়া যায়।শুঁটকি মাছ ও চিংড়িতেও রয়েছে ভালো পরিমাণ প্রোটিন। তবে শুঁটকি কেনার ক্ষেত্রে নিরাপদ ও মানসম্মত উৎস বেছে নেওয়া জরুরি। চিংড়িতে প্রোটিনের পাশাপাশি কোলেস্টেরলও থাকে। তাই পরিমাণের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

মিষ্টিকুমড়ার বীজও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এতে প্রোটিনের পাশাপাশি বিভিন্ন খনিজ উপাদান রয়েছে।পনির ও সয়া নাগেটও প্রোটিনের ভালো উৎস। বিশেষ করে সয়া নাগেটে তুলনামূলকভাবে বেশি প্রোটিন পাওয়া যায়।মুরগির বুকের মাংস প্রোটিনসমৃদ্ধ আরেকটি খাবার। পাশাপাশি টুনা ও স্যামনসহ বিভিন্ন মাছেও রয়েছে ভালো মানের প্রোটিন।শিমের বিচি ও চিয়া সিড থেকেও প্রোটিন পাওয়া যায়। চিয়া সিডে ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও রয়েছে।এ ছাড়া গরুর মাংস প্রোটিনের পাশাপাশি আয়রন ও জিঙ্কের উৎস। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য খাবারের পরিমাণ ও ব্যক্তির বয়স শারীরিক অবস্থা এবং দৈনিক পুষ্টির চাহিদা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x