দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩০
গোপালগঞ্জে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ঘোষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা চলাকালে দুই গ্রামের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই গ্রামের কয়েকজন বাসিন্দা আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। 

আরও পড়ুন,মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা,শশুর আটক

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।  গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বিষয় : সংঘর্ষ গোপালগঞ্জ ফুটবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


গোপালগঞ্জে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ঘোষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা চলাকালে দুই গ্রামের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই গ্রামের কয়েকজন বাসিন্দা আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। 

আরও পড়ুন,মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা,শশুর আটক

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।  গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
গোপালগঞ্জে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩০
0:00 0:00
1.0x