ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান (২৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শশুরের বিরুদ্ধে। এ ঘটনায় তার শশুর তরিকুল ইসলামকে (৫০) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোর ৬টার দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গোলাম রহমান ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হুদানাইড়ি পাড়া গ্রামের কারী গোলামের ছেলে। পুলিশ ও স্থানী সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে শশুর-জামাইয়ের মধ্যে মেয়ে না দেওয়া নিয়ে মনোমালিন্য চলে আসছিলো। সোমবার শশুর বাড়িতে বেড়াতে আসে জামাই আব্দুর রহমান। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরে সবাই । মঙ্গলবার ভোরের দিকে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ঘরে থাকা কুড়াল দিয়ে ঘুমন্ত অবস্থায় জামাই গোলাম রহমানকে এলোপাতারি কুপিয়ে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরন হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন,সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, কমিটির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন
এবং ঘাতক শশুর তরিকুল ইসলামকে ধরে বেধেঁ রাখে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য প্রতিবেশি এনামূন জানান, ভোরের দিকে গ্রামের চায়ের দোকানে বসে আমিসহ বেশ কয়েক জন চা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে সবাই এগিয়ে যাই। যেয়ে দেখি তরিকুলের হাতে রক্তমাখা কুড়াল নিয়ে বাড়ির উঠানে হাটাহাটি করছে। ভয়ে কেউ তার কাছে যেতে পারছে না। অনেক কায়দা কৌশলের পর আমরা ধরে পুলিশে খবর দেওয়া হয়। তিনি আরও বলেন তুরিকুলের মাথায় সমস্যা আছে অনেক দিন থেকে সে কারনেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক শশুর তরিকুলকে আটক করা হয়েছ। ঘটনা স্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধারসহ অধিক জিঙ্গাসা বাদের জন্য নিহত পড়ভ রহমানের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। হত্যা কাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইমরান আলম।
বিষয় : কুপিয়ে হত্যা মহেশপুর জামাই

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন