সাতক্ষীরা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের দোতলার হলরুমে শুরু হওয়া সভা বেলা ২টায় শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি। সভায় স্বাগত বক্তব্যে সভাপতি উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান। পরে তিনি সভা পরিচালনার দায়িত্ব দেন সাধারণ সম্পাদক আবদুল বারীকে। সভায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী বিগত বিশেষ সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। সদস্যদের পক্ষ থেকে কোনো সংযোজন বা বিয়োজনের প্রস্তাব না আসায় কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন,জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা
এ ছাড়া অর্থ সম্পাদকের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন নিয়ে কয়েকজন সদস্য বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে প্রতিবেদনটি অনুমোদিত হয়।সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে বক্তব্য দেন আবু নাসের মো. আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, রুহুল কুদ্দুস, মোস্তাফিজুর রহমান উজ্জল, এম জিললুর রহমান, আবু সাঈদ বিশ্বাস, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, কাজী শহিদুল হক রাজু, শহীদুল ইসলাম ও এস এম রেজাউল ইসলামসহ অন্যান্য সদস্য। আলোচনা শেষে গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সাংগঠনিক ও বিবিধ বিষয়েও আলোচনা করা হয়। সদস্যদের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বনভোজনে সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। এ সময় বক্তারা প্রেসক্লাবের কল্যাণ তহবিল আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সদস্যদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। এসব লক্ষ্য বাস্তবায়নে সদস্যদের সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বিষয় : প্রেসক্লাব সাতক্ষীরা কমিটি

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন