দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা

জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারের প্রধান সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। এর সঙ্গে বালুবাহী ট্রাকের ধুলায় অতিষ্ঠ হয়ে উঠেছে বাজার এলাকার জনজীবন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে সড়কটির এমন চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করছে বালুবাহী ভারী ট্রাক। এসব ট্রাক থেকে বালু পড়ে সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। পাশাপাশি ট্রাক চলাচলের সময় প্রচুর ধুলা উড়ছে, যা পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, 

আরও পড়ুন,দুর্গোৎসবে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান

ধুলাবালির কারণে শিশু ও বয়স্কদের পাশাপাশি সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়ছেন। ধুলা নাক-মুখে প্রবেশ করায় শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। অন্যদিকে, দোকানপাটে ধুলা জমে ব্যবসায়িক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ অবস্থায়মোঃ এনামুল মন্ডল মৃগী বাজারের প্রধান সড়কটি দ্রুত সংস্কার, বালুবাহী ট্রাকের চলাচল নিয়ন্ত্রণ এবং ধুলাবালি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয় : জনদুর্ভোগ ভুক্তভোগীরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারের প্রধান সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। এর সঙ্গে বালুবাহী ট্রাকের ধুলায় অতিষ্ঠ হয়ে উঠেছে বাজার এলাকার জনজীবন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে সড়কটির এমন চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করছে বালুবাহী ভারী ট্রাক। এসব ট্রাক থেকে বালু পড়ে সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। পাশাপাশি ট্রাক চলাচলের সময় প্রচুর ধুলা উড়ছে, যা পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, 

আরও পড়ুন,দুর্গোৎসবে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান

ধুলাবালির কারণে শিশু ও বয়স্কদের পাশাপাশি সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়ছেন। ধুলা নাক-মুখে প্রবেশ করায় শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। অন্যদিকে, দোকানপাটে ধুলা জমে ব্যবসায়িক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ অবস্থায়মোঃ এনামুল মন্ডল মৃগী বাজারের প্রধান সড়কটি দ্রুত সংস্কার, বালুবাহী ট্রাকের চলাচল নিয়ন্ত্রণ এবং ধুলাবালি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x