দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা

বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিট। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং সমিতির সাবেক সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট ড. খান রবিউল ইসলাম সুইট। সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট জালাল, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শামীমা আক্তার মিঠু, অ্যাডভোকেট এস এম ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক,

আরও পড়ুন,সাতক্ষীরায় ‘জাগরণ’ প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে ৩০ তরুণ-তরুণী

অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট অমিত কুমার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট পিয়াল, অ্যাডভোকেট সাবিহা খাতুন, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট মজিবরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর সংশোধনপূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৭ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ নভেম্বর। ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী, ১৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এ পরিস্থিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি সভাকে তাদের নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : সাতক্ষীরা আইনজীবী বিএনপিপন্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x