প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ প্রেসে ককটেল হামলা
সংবাদ দিগন্ত ||
রাজধানীর তেজগাঁওয়ে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার নিজস্ব প্রেসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত রবিবার (২৫ অক্টোবর) রাতের এই আকস্মিক হামলায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও স্থানীয় এক দোকানি রিনা খানম আহত হন, যাদের দ্রুত সুস্থতা কামনা করেছে দলটি। এনসিপির মতে, গণমাধ্যম কার্যালয় ও ছাপাখানার মতো সংবেদনশীল স্থানে এ ধরনের সহিংসতা কেবল প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতাই ফুটিয়ে তোলে না, বরং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকেও স্পষ্ট করে। আরও পড়ুন,মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্তস্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের সুরক্ষায় এ ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।দলটি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ‘দৈনিক আমার দেশ’-এর প্রেসসহ দেশের সকল গণমাধ্যম প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত