দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাতের আঙুল উড়ে গুরুতর আহত

যুবকের হাতের আঙুল উড়ে গুরুতর আহত

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রনি (২০) নামে এক যুবকের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন।শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল এলাকার পাবনারটেক পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।আহত রনি দীর্ঘ প্রায় আট বছর ধরে পাবনারটেক পশ্চিমপাড়ার ইমরান নামে এক ব্যক্তির বাড়ি ও গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন।

আরও পড়ুন, চকরিয়া ও পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও কিশোরের মৃত্যু ২

পুলিশ জানায়, শনিবার বিকেলে ইমরানের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটায় রনির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : বিস্ফোরণ ককটেল আঙুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাতের আঙুল উড়ে গুরুতর আহত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রনি (২০) নামে এক যুবকের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন।শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল এলাকার পাবনারটেক পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।আহত রনি দীর্ঘ প্রায় আট বছর ধরে পাবনারটেক পশ্চিমপাড়ার ইমরান নামে এক ব্যক্তির বাড়ি ও গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন।

আরও পড়ুন, চকরিয়া ও পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও কিশোরের মৃত্যু ২

পুলিশ জানায়, শনিবার বিকেলে ইমরানের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটায় রনির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত