দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাভারের জনসভায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে পুলিশ, তদন্তে তিন সদস্যের টিম

সাভারের জনসভায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে পুলিশ

সাভারে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির জনসভায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।সোমবার গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি সাভার মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন।পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না গেলেও জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।ঘটনার পর ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন। তিনি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।

আরও পড়ুন, টানা বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিস্ফোরণের কারণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এবং হামলার সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখবে।এর আগে সোমবার রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী ও সংবাদকর্মীসহ একাধিক ব্যক্তি আহত হন।পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

বিষয় : বিস্ফোরণ জনসভা পুলিশ, তদন্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাভারের জনসভায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে পুলিশ, তদন্তে তিন সদস্যের টিম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাভারে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির জনসভায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।সোমবার গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি সাভার মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন।পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না গেলেও জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।ঘটনার পর ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন। তিনি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।

আরও পড়ুন, টানা বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিস্ফোরণের কারণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এবং হামলার সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখবে।এর আগে সোমবার রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী ও সংবাদকর্মীসহ একাধিক ব্যক্তি আহত হন।পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত