ফোর্বসের সর্বশেষ জরিপে আয়ের দিক থেকে আবারও শীর্ষে উঠে এসেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা চতুর্থ এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো তিনি বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট হিসেবে জায়গা করে নিয়েছেন।গত ১২ মাসে কর ও এজেন্ট ফি বাদে রোনালদোর আনুমানিক আয় দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮০ কোটি টাকারও বেশি।এর মধ্যে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি থেকে তিনি আয় করেছেন প্রায় ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি অংশ এসেছে বিজ্ঞাপন, বিভিন্ন ইভেন্ট, লাইসেন্সিং, স্মারক বিক্রি এবং অন্যান্য ব্যবসা থেকে।আরও পড়ুন , ইউরোপে বার্সার দাপট অব্যাহত, চতুর্থবার নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ফোর্বসের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার শীর্ষে উঠে রোনালদো বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে জায়গা করে নিয়েছেন। এই তালিকায় তার ওপরে আছেন শুধু গলফ তারকা টাইগার উডস, যিনি রেকর্ড ১১ বার শীর্ষে ছিলেন।এছাড়া এবারের আয় দিয়ে রোনালদো ২০১৫ সালে ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের করা এক বছরে সর্বোচ্চ আয়ের রেকর্ডকেও ছুঁয়ে ফেলেছেন।বিশ্ব ফুটবলের এই মহাতারকার নতুন এই সাফল্য আবারও আলোচনায় এনেছে তার জনপ্রিয়তা ও বাণিজ্যিক প্রভাবকে।