দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতার জয়, মেসির পাশে রোনালদো

মেসির পাশে রোনালদো

ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরের পারস্পরিক সম্মান ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তারা।মেসির বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সমবেদনা জানিয়েছেন রোনালদো। আর সেই মন্তব্যই ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের নতুন রেকর্ড গড়েছে বলে জানা গেছে।রোনালদো তার মন্তব্যে লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা ও আলিঙ্গন রইল, লিও। অনেক শক্তি লাভ করো।’

আরও  পড়ুন, মিরাজের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ, ডারউইনে চাপে অস্ট্রেলিয়া

প্রকাশের তিন দিনেরও কম সময়ের মধ্যে রোনালদোর এই মন্তব্যে ৬৪ লাখের বেশি লাইক পড়ে, যা পরে ৬৫ লাখ স্পর্শ করে। এর মাধ্যমে এটি ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া মন্তব্যে পরিণত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের রেকর্ডও ছিল রোনালদোর দখলে। ২০২৪ সালে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পোস্টে রোনালদোর মন্তব্যে ৬০ লাখের বেশি লাইক পড়েছিল।মেসির শোকের মুহূর্তে রোনালদোর এই বার্তা শুধু একটি মন্তব্য নয়, বরং দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ফুটবল ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

বিষয় : মেসি রোনালদো প্রতিদ্বন্দ্বিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতার জয়, মেসির পাশে রোনালদো

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরের পারস্পরিক সম্মান ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তারা।মেসির বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সমবেদনা জানিয়েছেন রোনালদো। আর সেই মন্তব্যই ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের নতুন রেকর্ড গড়েছে বলে জানা গেছে।রোনালদো তার মন্তব্যে লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা ও আলিঙ্গন রইল, লিও। অনেক শক্তি লাভ করো।’

আরও  পড়ুন, মিরাজের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ, ডারউইনে চাপে অস্ট্রেলিয়া

প্রকাশের তিন দিনেরও কম সময়ের মধ্যে রোনালদোর এই মন্তব্যে ৬৪ লাখের বেশি লাইক পড়ে, যা পরে ৬৫ লাখ স্পর্শ করে। এর মাধ্যমে এটি ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া মন্তব্যে পরিণত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের রেকর্ডও ছিল রোনালদোর দখলে। ২০২৪ সালে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পোস্টে রোনালদোর মন্তব্যে ৬০ লাখের বেশি লাইক পড়েছিল।মেসির শোকের মুহূর্তে রোনালদোর এই বার্তা শুধু একটি মন্তব্য নয়, বরং দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ফুটবল ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত