দৈনিক সংবাদ দিগন্ত

ট্রফির লড়াইয়ে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি, নতুন মাইলফলকে ‘সিআর সেভেন’

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—তাদের তুলনা যেন কখনোই শেষ হওয়ার নয়। গোল, রেকর্ড, ব্যক্তিগত অর্জন কিংবা দলীয় শিরোপা—সবখানেই চলছে দুই কিংবদন্তির নীরব প্রতিদ্বন্দ্বিতা।বর্তমানে দলীয় ট্রফির হিসাব বলছে, এই দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা Lionel Messi। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৪৭টি ট্রফি জিতেছেন তিনি, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।স্পেনের বার্সেলোনা, ফ্রান্সের পিএসজি, যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এই অনন্য কীর্তি গড়েছেন মেসি।অন্যদিকে পর্তুগিজ সুপারস্টার Cristiano Ronaldo সম্প্রতি সৌদি প্রো লিগ শিরোপা জিতে নিজের ক্যারিয়ারের ৩৬তম ট্রফি অর্জন করেছেন।আরও পড়ুন , নতুন অধিনায়ক শাহীন আফ্রিদি, অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের সৌদি ক্লাব Al Nassr FC–এর হয়ে এটি তার প্রথম বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।এই অর্জনের মাধ্যমে সর্বাধিক ট্রফি জয়ীদের তালিকায় যৌথভাবে ১১তম স্থানে উঠে এসেছেন রোনালদো। তার সমান সংখ্যক ট্রফি রয়েছে Sergio Busquets, Ángel Di María ও Ryan Giggs–এরও।ট্রফির তালিকায় মেসির পরেই রয়েছেন Dani Alves ৪৩টি, Marquinhos ৪২টি এবং Andrés Iniesta ৪০টি শিরোপা নিয়ে।তবে ৪১ বছর বয়সী রোনালদোর সামনে এখন নতুন লক্ষ্য—ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা। সেটি অর্জন করতে পারলে ফুটবল ইতিহাসে আরও এক অনন্য অধ্যায় যোগ হবে তার নামের পাশে।আরও  পড়ুন , জাতীয় দল নয়, এখন বোর্ডের নেতৃত্বে তামিম ইকবাল

ট্রফির লড়াইয়ে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি, নতুন মাইলফলকে ‘সিআর সেভেন’