দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিরাজের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ, ডারউইনে চাপে অস্ট্রেলিয়া

মিরাজের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে টাইগারদের লিড ২০০ রান ছাড়িয়েছে।শনিবার সকালে বাংলাদেশ ৮ উইকেটে ৪১৭ রান করেছে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১৯ রান। মিরাজ ৬৫ এবং তাসকিন আহমেদ ১২ রানে অপরাজিত আছেন।তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে ১৪ রান করে ফেরেন হাসান মাহমুদ।

আরও  পড়ুন, তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখল বাংলাদেশ

এরপর তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন মিরাজ। যদিও তাইজুল ১৭ রান করে আউট হন, তবে এক প্রান্ত ধরে রেখে দলের স্কোর চারশো পেরিয়ে নিয়ে যান মিরাজ।মিচেল স্টার্কের ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে রয়েছে পাঁচটি চারের মার।অন্যদিকে বাংলাদেশের শেষ দিকের ব্যাটারদের আউট করতে গিয়ে রিভিউ নিয়েও ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে স্বাগতিকদের তিনটি রিভিউই শেষ হয়ে গেছে।এখন বাংলাদেশের লক্ষ্য যত সম্ভব বড় লিড গড়ে অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ্য ছুড়ে দেওয়া।

বিষয় : অস্ট্রেলিয়া ব্যাটিং টাইগার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিরাজের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ, ডারউইনে চাপে অস্ট্রেলিয়া

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে টাইগারদের লিড ২০০ রান ছাড়িয়েছে।শনিবার সকালে বাংলাদেশ ৮ উইকেটে ৪১৭ রান করেছে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১৯ রান। মিরাজ ৬৫ এবং তাসকিন আহমেদ ১২ রানে অপরাজিত আছেন।তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে ১৪ রান করে ফেরেন হাসান মাহমুদ।

আরও  পড়ুন, তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখল বাংলাদেশ

এরপর তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন মিরাজ। যদিও তাইজুল ১৭ রান করে আউট হন, তবে এক প্রান্ত ধরে রেখে দলের স্কোর চারশো পেরিয়ে নিয়ে যান মিরাজ।মিচেল স্টার্কের ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে রয়েছে পাঁচটি চারের মার।অন্যদিকে বাংলাদেশের শেষ দিকের ব্যাটারদের আউট করতে গিয়ে রিভিউ নিয়েও ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে স্বাগতিকদের তিনটি রিভিউই শেষ হয়ে গেছে।এখন বাংলাদেশের লক্ষ্য যত সম্ভব বড় লিড গড়ে অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ্য ছুড়ে দেওয়া।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত