দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখল বাংলাদেশ

তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন তানজিদ হাসান তামিম। ডারউইন টেস্টে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি হয়ে গেছেন অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।এই সেঞ্চুরির মাধ্যমে শুধু ব্যক্তিগত নয়, দলীয় ইতিহাসও বদলে দিয়েছেন তানজিদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল হান্নান সরকারের ৭৬ রান। সেই রেকর্ড ভেঙে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান এই ওপেনার।আরও বড় কীর্তি হলো, অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় এশীয় ক্রিকেটার তিনি। 

আরও  পড়ুন, অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের ইঙ্গিত, প্রথম দিনেই বাংলাদেশের দাপট

এর আগে ১৯৬৪ সালে পাকিস্তানের কিংবদন্তি হানিফ মোহাম্মদ এই কীর্তি গড়েছিলেন। দীর্ঘ ৬২ বছর পর সেই তালিকায় যোগ হলো তানজিদের নাম।মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ১৮৮ বলে ১০১ রান করেন তিনি। ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসের সঙ্গে তার জুটি বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যায়।দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ এগিয়ে ১৫৩ রানে, হাতে রয়েছে আরও চার উইকেট।ডারউইনে তানজিদের ব্যাটে যে ইতিহাস লেখা হয়েছে, তা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

বিষয় : নতুন অধ্যায় ঐতিহাসিক সেঞ্চুরি দুর্দান্ত ইনিংস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন তানজিদ হাসান তামিম। ডারউইন টেস্টে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি হয়ে গেছেন অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।এই সেঞ্চুরির মাধ্যমে শুধু ব্যক্তিগত নয়, দলীয় ইতিহাসও বদলে দিয়েছেন তানজিদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল হান্নান সরকারের ৭৬ রান। সেই রেকর্ড ভেঙে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান এই ওপেনার।আরও বড় কীর্তি হলো, অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় এশীয় ক্রিকেটার তিনি। 

আরও  পড়ুন, অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের ইঙ্গিত, প্রথম দিনেই বাংলাদেশের দাপট

এর আগে ১৯৬৪ সালে পাকিস্তানের কিংবদন্তি হানিফ মোহাম্মদ এই কীর্তি গড়েছিলেন। দীর্ঘ ৬২ বছর পর সেই তালিকায় যোগ হলো তানজিদের নাম।মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ১৮৮ বলে ১০১ রান করেন তিনি। ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসের সঙ্গে তার জুটি বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যায়।দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ এগিয়ে ১৫৩ রানে, হাতে রয়েছে আরও চার উইকেট।ডারউইনে তানজিদের ব্যাটে যে ইতিহাস লেখা হয়েছে, তা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত