পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী ও Sujit Bose তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা Enforcement Directorate ইডি। সোমবার কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হওয়ার পর টানা সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন, ট্রাম্পের সিদ্ধান্তে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, হুথিদের হুঁশিয়ারি বার্তা
ইডি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় সুজিত বসুর বয়ানে অসঙ্গতি পাওয়া যায় এবং তিনি তদন্তে সহযোগিতা করেননি। এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার সাবেক উপ-পৌরপ্রধান থাকাকালে অর্থের বিনিময়ে কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন সুজিত বসু।
আরও পড়ুন, দুর্ঘটনায় ট্রাফিক সিগন্যালে ঝুলে থাকা বাইক ঘিরে চাঞ্চল্য
এর আগে একই মামলায় তার বাসভবন, কার্যালয় ও রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল ইডি। চলতি বছরের বিধানসভা নির্বাচনের সময়ও একাধিকবার তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল। গত ১ মে প্রথম দফায় ইডির মুখোমুখি হলেও সেদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে দ্বিতীয় দফায় হাজিরা দিতে গিয়ে এবার আর মুক্তি পাননি এই তৃণমূল নেতা।
আরও পড়ুন, লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে পরাজিত হন সুজিত বসু। তার গ্রেপ্তারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী Partha Chatterjee পার্থ চট্টোপাধ্যায়সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে গ্রেপ্তার করেছিল তদন্তকারী সংস্থা।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন