দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

ট্রাম্পের সিদ্ধান্তে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, হুথিদের হুঁশিয়ারি বার্তা

ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 

আরও পড়ুন, ইতালিতে বাংলাদেশি কিশোরী ধর্ষণ

সোমবার হুথি গোষ্ঠীর মিডিয়া অফিসের উপ-প্রধান নাসরুদ্দিন আমের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, শুরু থেকেই মার্কিন অবস্থান দেখে বোঝা যাচ্ছিল তারা ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ফলে এর যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

আরও পড়ুন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা

তিনি আরও দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করার পরই ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না বলেই ইরানের বিরুদ্ধে ব্যর্থ হচ্ছেন। রবিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পাল্টা প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রস্তাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি জানানো হয়।

আরও পড়ুন, জ্বালানি সংকটে ‘ওয়ার্ক ফ্রম হোম’ যুগে ফেরার ইঙ্গিত মোদির আহ্বান ঘিরে ভারতে নতুন বিতর্ক

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। তিনি বিষয়টি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রস্তাবটি মূলত দেশটির মৌলিক অধিকার ও জাতীয় স্বার্থের প্রতিফলন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিষয় : হুঁশিয়ারি ইরান যুদ্ধবিরতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

ট্রাম্পের সিদ্ধান্তে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, হুথিদের হুঁশিয়ারি বার্তা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 

আরও পড়ুন, ইতালিতে বাংলাদেশি কিশোরী ধর্ষণ

সোমবার হুথি গোষ্ঠীর মিডিয়া অফিসের উপ-প্রধান নাসরুদ্দিন আমের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, শুরু থেকেই মার্কিন অবস্থান দেখে বোঝা যাচ্ছিল তারা ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ফলে এর যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

আরও পড়ুন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা

তিনি আরও দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করার পরই ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না বলেই ইরানের বিরুদ্ধে ব্যর্থ হচ্ছেন। রবিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পাল্টা প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রস্তাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি জানানো হয়।

আরও পড়ুন, জ্বালানি সংকটে ‘ওয়ার্ক ফ্রম হোম’ যুগে ফেরার ইঙ্গিত মোদির আহ্বান ঘিরে ভারতে নতুন বিতর্ক

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। তিনি বিষয়টি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান। এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রস্তাবটি মূলত দেশটির মৌলিক অধিকার ও জাতীয় স্বার্থের প্রতিফলন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত