দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা

লেবাননের দক্ষিণাঞ্চল নাবাতিয়েহ গভর্নরেটে নতুন করে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, একটি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে গোলাবর্ষণ চালানো হয়। 

আরও পড়ুন, নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ

রোববার আল জাজিরার প্রতিনিধিরা হামলার সত্যতা নিশ্চিত করেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, নাবাতিয়েহ অঞ্চলের বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রটির আশপাশে অন্তত চারটি গোলা আঘাত হানে। এছাড়া হাব্বুশ, মাইফাদুন এবং কাফরজুজ এলাকায়ও পৃথকভাবে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন, যুদ্ধ, সংকট ও অনিশ্চয়তার শহর তেহরান: একই রাস্তায় দুই ভিন্ন বাস্তবতা

অন্যদিকে জাওতার আল গারবিয়া এলাকায় আলাদা একটি বিমান হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য পাওয়া যায়নি। সীমান্তঘেঁষা দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এর মধ্যেই নতুন করে এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

আরও পড়ুন, ইতালিতে বাংলাদেশি কিশোরী ধর্ষণ

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বেসামরিক অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিষয় : লেবানন ইসরায়েলি গোলাবর্ষণ হামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

লেবাননের দক্ষিণাঞ্চল নাবাতিয়েহ গভর্নরেটে নতুন করে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, একটি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে গোলাবর্ষণ চালানো হয়। 

আরও পড়ুন, নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ

রোববার আল জাজিরার প্রতিনিধিরা হামলার সত্যতা নিশ্চিত করেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, নাবাতিয়েহ অঞ্চলের বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রটির আশপাশে অন্তত চারটি গোলা আঘাত হানে। এছাড়া হাব্বুশ, মাইফাদুন এবং কাফরজুজ এলাকায়ও পৃথকভাবে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন, যুদ্ধ, সংকট ও অনিশ্চয়তার শহর তেহরান: একই রাস্তায় দুই ভিন্ন বাস্তবতা

অন্যদিকে জাওতার আল গারবিয়া এলাকায় আলাদা একটি বিমান হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য পাওয়া যায়নি। সীমান্তঘেঁষা দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এর মধ্যেই নতুন করে এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

আরও পড়ুন, ইতালিতে বাংলাদেশি কিশোরী ধর্ষণ

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বেসামরিক অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত