দৈনিক সংবাদ দিগন্ত

লেবানন যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে কি না—ইসরাইলের প্রাণঘাতী হামলা ও হিজবুল্লাহর পাল্টা হামলার প্রেক্ষাপটে এমন প্রশ্নের মুখে আবারও যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, শত্রুতা বন্ধে একটি চুক্তি হয়েছিল এবং বাস্তব পরিস্থিতিতেই বোঝা যাচ্ছে সেটি কতটা মানা হচ্ছে বা কোথায় লঙ্ঘন হচ্ছে।আরও পড়ুন, ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিনতিনি বলেন, বর্তমানে পরিস্থিতি তুলনামূলকভাবে কম সংঘাতপূর্ণ হলেও যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করার এবং তা উপেক্ষা না করার আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ। এদিকে দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল। দুজারিক জানান, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ইউনিফিল ইসরাইলি সামরিক অবস্থান থেকে ২০৬টি গোলাবর্ষণের ঘটনা রেকর্ড করেছে।আরও পড়ুন, চীনে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১০, অরেঞ্জ অ্যালার্ট জারিএকই সময়ে লেবাননের অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী, যাদের হিজবুল্লাহ বলে ধারণা করা হচ্ছে, তাদের পক্ষ থেকে সাতটি হামলার গতিপথও শনাক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ইউনিফিল তাদের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় পাঁচটি বিমান হামলার ঘটনাও শনাক্ত করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।আরও পড়ুন, অবৈধ নির্মাণের অভিযোগে অভিষেক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নোটিশ বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত এড়াতে আন্তর্জাতিক মহল কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাচ্ছে।

লেবানন যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের