লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম। বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোক বার্তায় জানায়, সোমবার দুপুর প্রায় ১২টার দিকে নাবাতিয়ে জেলার যেন্দীন এলাকায় নিজ আবাসস্থলে হামলার শিকার হন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন, জ্বালানি সংকটে ‘ওয়ার্ক ফ্রম হোম’ যুগে ফেরার ইঙ্গিত মোদির আহ্বান ঘিরে ভারতে নতুন বিতর্ক
নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবা আফসার আলী এবং মা আজেয়া খাতুন। অপরদিকে নিহত নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনির কাদাকাটি এলাকায়। তার বাবা মো. আব্দুল কাদের ও মা নুরুন্নাহার খাতুন।বাংলাদেশ দূতাবাস বৈরুত এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আরও পড়ুন, ট্রাম্পের সিদ্ধান্তে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, হুথিদের হুঁশিয়ারি বার্তা
বর্তমানে নিহত দুজনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আরও পড়ুন, দুর্ঘটনায় ট্রাফিক সিগন্যালে ঝুলে থাকা বাইক ঘিরে চাঞ্চল্য
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট Donald Trump হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দক্ষিণ লেবাননে এখনো সংঘর্ষ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারাও।
বিষয় : প্রবাসী নিহত লেবানন ড্রোন হামলা

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন