কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এক অদ্ভুত সড়ক দুর্ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংঘর্ষের পর একটি মোটরসাইকেল আকাশে ছিটকে উঠে ট্রাফিক সিগন্যালের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাটি ঘটেছে সারে ও ডেল্টার সীমান্তবর্তী একটি ব্যস্ত সড়ক মোড়ে। সংঘর্ষের সময় একটি Suzuki GSX-R মোটরসাইকেল এত জোরে ছিটকে যায় যে সেটি সরাসরি উপরের ট্রাফিক লাইটে গিয়ে আটকে থাকে।
আরও পড়ুন, ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
পুলিশ জানায়, মোটরসাইকেল চালক গুরুতর আহত হলেও তার প্রাণহানির আশঙ্কা নেই। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক অক্ষত রয়েছেন। ঘটনার ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে উদ্ধারকর্মীরা নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং বিশেষ ব্যবস্থায় মোটরসাইকেলটি নিচে নামানো হয়।
আরও পড়ুন, কুমিল্লায় চুরি করতে গিয়ে গ্রিলে আটকা তরুণ, পরে কারাদণ্ড
এ সময় স্কট রোডের ৭০তম থেকে ৭২তম অ্যাভিনিউ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে মোটরসাইকেলটি এত উঁচুতে উঠে ট্রাফিক সিগন্যালে আটকে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন, বরিশালে হিসাব ও নিরীক্ষা বিভাগের সেবা সপ্তাহ শুরু, ৭ দিনব্যাপী বিশেষ কার্যক্রম
বিশেষজ্ঞরা বলছেন, উচ্চগতির প্রভাব এ দুর্ঘটনার পেছনে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বিষয় : দুর্ঘটনা সংঘর্ষ মোটরসাইকেল

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন