দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রক্তছড়িকুল এলাকার লালু বাপের বাড়ির রিফাত নামে এক যুবকের সেমিপাকা বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা দ্রুত ছুটে এসে পানি ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে যায়। 

আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ

কাঞ্চননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের মেম্বার বলেন, স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরের সবকিছুই আগেই পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন, বরিশালে হিসাব ও নিরীক্ষা বিভাগের সেবা সপ্তাহ শুরু, ৭ দিনব্যাপী বিশেষ কার্যক্রম

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ঘর, আসবাবপত্রসহ সব মিলিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : অগ্নিকাণ্ড ছাই ফটিকছড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রক্তছড়িকুল এলাকার লালু বাপের বাড়ির রিফাত নামে এক যুবকের সেমিপাকা বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা দ্রুত ছুটে এসে পানি ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে যায়। 

আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ

কাঞ্চননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের মেম্বার বলেন, স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরের সবকিছুই আগেই পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন, বরিশালে হিসাব ও নিরীক্ষা বিভাগের সেবা সপ্তাহ শুরু, ৭ দিনব্যাপী বিশেষ কার্যক্রম

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ঘর, আসবাবপত্রসহ সব মিলিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত