নিরীক্ষা ও হিসাব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে সাত কর্মদিবসব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন, প্রবাসী টাকায় বিলাসি জীবন, পরকীয়ায় নিঃশেষ পরিবার
এ সময় উপস্থিত ছিলেন এডিসিএ মো. তওফিকুল ইসলাম, এএন্ডএও (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, এএন্ডএও মো. আরিফুল হক, সুপার মো. সাইফুল ইসলাম, অডিটর হাবিবুর রহমান হাবিব ও নাইম খানসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তারা জানান, দেশের হিসাব ও অডিট ব্যবস্থার শীর্ষ সংস্থা বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় (সিএজি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ মে থেকে ১৯ মে পর্যন্ত দেশব্যাপী বিশেষ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক
সভায় জানানো হয়, ১৯৭৩ সালে সিএজি কার্যালয় প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ১১ মে প্রথম সিএজি নিয়োগ দেওয়া হয়। সংবিধান অনুযায়ী সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সেবা সপ্তাহে পেনশন সেবা, বিল পরিশোধ, অনলাইন ফিডব্যাক এবং হেল্প ডেস্ক সেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ
এ ছাড়া পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক করতে ইএফটি ব্যবস্থার মাধ্যমে প্রতি মাসের প্রথম কর্মদিবসে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন বিল দাখিল, অটোমেটেড চালান ব্যবস্থা এবং ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট চালুর মাধ্যমে সরকারি আর্থিক সেবাকে আরও দ্রুত ও স্বচ্ছ করা হচ্ছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন