দৈনিক সংবাদ দিগন্ত

বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে শনিবার, ৩০ মে, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।আরও পড়ুন, মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধপরে বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তিন দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করা হয়।নেতারা বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক দর্শন ও আদর্শ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রভাব রেখেছে বলেও মন্তব্য করেন তারা।আরও পড়ুন, বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটাএ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়েও বক্তব্য দেন।আরও পড়ুন, ঈদে দর্শনার্থীদের ভিড়ে মুখর চাঁদপুরের তিন নদীর মোহনাঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, বরিশাল জেলা বিএনপি দক্ষিণের সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত