দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২০ মে ২০২৬

সৌন্দর্য ফিরছে বরিশালে, উচ্ছেদ অভিযানে বদলে যাচ্ছে বেলস পার্ক ও লেক এলাকা

বরিশাল নগরীতে চলছে এক নতুন রূপান্তর

বরিশাল নগরীতে চলছে এক নতুন রূপান্তর। বছরের পর বছর ধরে দখল ও অবৈধ স্থাপনার কবলে থাকা ফুটপাত, লেক ও বিনোদন কেন্দ্রগুলো এখন ধীরে ধীরে দখলমুক্ত হচ্ছে।বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ধারাবাহিক অভিযান চালিয়ে ঐতিহাসিক বেলস পার্ক, বিবির পুকুর পাড় এবং চৌমাথা লেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পুনরুদ্ধার করছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন এসব এলাকায় হকার ও অবৈধ দোকানের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হতো। এখন সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে।নগরবাসীর মতে, বেলস পার্কে এখন অনেক বেশি পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। শিশুসহ পরিবার নিয়ে হাঁটাচলার সুযোগ তৈরি হয়েছে।একই সঙ্গে শহরের প্রধান সড়ক ও বিনোদন কেন্দ্রগুলোতেও শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।তবে এই অভিযানের ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ভাসমান ব্যবসায়ীরা।

আরও  পড়ুন ,খুমেক হাসপাতালে ভয়াবহ আগুন, আইসিইউ থেকে রোগী সরাতে হুড়োহুড়ি

 সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, নগরীতে এক হাজারেরও বেশি মানুষ এই খাতের ওপর নির্ভরশীল ছিলেন।হঠাৎ উচ্ছেদের ফলে অনেকেই এখন জীবিকা হারিয়ে দিশেহারা অবস্থায় রয়েছেন।স্থানীয় ভাসমান ব্যবসায়ী মো. খলিল মিয়া বলেন, “আমাগো দোকান ভাঙা দিছে। এই ব্যবসা দিয়াই সংসার চলত। এখন আমরা কই যামু বুঝতাছি না।”সুশীল সমাজ মনে করছে, শুধু উচ্ছেদ নয়, পুনর্বাসনও জরুরি। বরিশাল জেলার নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, মানবিক দিক বিবেচনা না করলে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই হবে না।এদিকে উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে রাস্তা ও ড্রেন সংস্কার, পানিসমস্যা সমাধান এবং নগর পরিকল্পনার কাজও পুনরায় শুরু করেছে সিটি করপোরেশন।বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, নগরবাসীকে পরিচ্ছন্ন ও আধুনিক শহর উপহার দিতে দখলমুক্ত অভিযান চলবে। তবে ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আরও  পড়ুন , নিষিদ্ধ সংগঠনের মিছিলের অভিযোগে ফেনীতে আটক ৩

বিষয় : বরিশাল উচ্ছেদ সৌন্দর্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সৌন্দর্য ফিরছে বরিশালে, উচ্ছেদ অভিযানে বদলে যাচ্ছে বেলস পার্ক ও লেক এলাকা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x