বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি মেসের কক্ষ থেকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে মেসের নিচতলার ওই কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কয়েকদিন ধরে কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।খবর পেয়ে বরিশাল বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে।
আরও পড়ুন. উচ্চশিক্ষায় প্রতিযোগিতা নয়, দরকার মানোন্নয়ন
এ সময় ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ দেখতে পায় তারা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।
বিষয় : বরিশাল বিশ্ববিদ্যালয় মরদেহ উদ্ধার

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন