উপাচার্যের পদত্যাগ ও শিক্ষকদের পদোন্নতির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছে অচলাবস্থা।শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়া এবং শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় তারা এই আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।অন্যদিকে আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরা তাদের দায়িত্বও পালন করছেন না।আরও পড়ুন ,ফেনীতে রহস্যজনক মৃত্যু: ঘরের ভেতর বালুর স্তুপে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহএদিকে শিক্ষার্থীরা জানান, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় তাদের একাডেমিক কার্যক্রমে বড় ধরনের ক্ষতি হচ্ছে। তারা দ্রুত সমস্যার সমাধান চান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলম বলেছেন, ইউজিসির বিধানের বাইরে গিয়ে পদোন্নতির সুযোগ নেই। তবে শিক্ষকরা আগের নিয়মে পদোন্নতির দাবি করছেন, যা তার এখতিয়ারের বাইরে।তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। তবে দাবি পূরণ না হলে ছুটির পরও শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।আরও পড়ুন , পদ্মায় অবৈধ বালু উত্তোলন: হুমকিতে রূপপুর, হার্ডিং ব্রিজ ও বিদ্যুৎকেন্দ্র