কুমিল্লা নগরীর আদালত সংলগ্ন এলাকায় চুরি করতে গিয়ে বারান্দার লোহার গ্রিলে আটকা পড়েছেন এক তরুণ। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়। আটক তরুণের নাম মো. মারজান হোসেন জিহাদ। তিনি নগরীর ছোটরা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ
ঘটনাটি ঘটে নগরীর ইসলামপুর এলাকায় আদালতের পূর্ব পাশে একটি ভবনের নিচতলার ভাড়াটে বাসায়। ভবনটির মালিক মোহাম্মদ আলী। স্থানীয়রা জানান, জিহাদ গ্রিলের ফাঁক দিয়ে বাসার ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। তবে একপর্যায়ে তার শরীরের অর্ধেক অংশ গ্রিলের বাইরে এবং বাকি অংশ ভেতরে আটকে যায়। এরপর তিনি বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকেন।
আরও পড়ুন, বরিশালে হিসাব ও নিরীক্ষা বিভাগের সেবা সপ্তাহ শুরু, ৭ দিনব্যাপী বিশেষ কার্যক্রম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটকে থাকা অবস্থায় তিনি চিৎকার করে বলছেন— “স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।” প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর স্থানীয় লোকজন তাকে গ্রিল থেকে বের করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
আরও পড়ুন, ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, আটক তরুণকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ২০ দিনের কারাদণ্ড দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন