দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

জ্বালানি সংকটে ‘ওয়ার্ক ফ্রম হোম’ যুগে ফেরার ইঙ্গিত মোদির আহ্বান ঘিরে ভারতে নতুন বিতর্ক

সংস্কৃতিতে ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতে জ্বালানি সংকট মোকাবেলায় আবারও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজের সংস্কৃতিতে ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান যুদ্ধ-পরবর্তী বৈশ্বিক জ্বালানি অস্থিরতার প্রেক্ষাপটে দেওয়া এই মন্তব্য ঘিরে দেশটির কর্পোরেট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।তেলেঙ্গানায় প্রায় ৯ হাজার ৪০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় মোদি বলেন, জ্বালানি সাশ্রয় ও আমদানি নির্ভরতা কমাতে কর্মীদের আবারও রিমোট কাজ, অনলাইন মিটিং ও ভার্চুয়াল কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। তিনি একই সঙ্গে মেট্রো, গণপরিবহন ও কারপুলিং ব্যবহারের ওপরও জোর দেন।

আরও  পড়ুন , দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা

মোদির এই আহ্বানকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখলেও কর্পোরেট খাতে তৈরি হয়েছে বিভক্ত মত। প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের কেউ বলছেন, রিমোট ওয়ার্ক উৎপাদনশীলতা বাড়াতে পারে এবং দৈনন্দিন চাপ কমায়। তবে অন্যদিকে ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদন খাতের উদ্যোক্তারা মনে করছেন, সব সেক্টরে এটি বাস্তবসম্মত নয়।বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত মানিয়ে নিতে পারলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিষ্ঠান এখনও পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোমে যেতে প্রস্তুত নয়। ফলে এই উদ্যোগ কতটা বাস্তবায়নযোগ্য, তা নিয়েই চলছে তীব্র আলোচনা।সব মিলিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের কর্মসংস্কৃতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিললেও, এর বাস্তব প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

আরও পড়ুন , ইতালিতে বাংলাদেশি কিশোরী ধর্ষণ

বিষয় : ভারত সংকট জ্বালানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

জ্বালানি সংকটে ‘ওয়ার্ক ফ্রম হোম’ যুগে ফেরার ইঙ্গিত মোদির আহ্বান ঘিরে ভারতে নতুন বিতর্ক

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারতে জ্বালানি সংকট মোকাবেলায় আবারও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজের সংস্কৃতিতে ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান যুদ্ধ-পরবর্তী বৈশ্বিক জ্বালানি অস্থিরতার প্রেক্ষাপটে দেওয়া এই মন্তব্য ঘিরে দেশটির কর্পোরেট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।তেলেঙ্গানায় প্রায় ৯ হাজার ৪০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় মোদি বলেন, জ্বালানি সাশ্রয় ও আমদানি নির্ভরতা কমাতে কর্মীদের আবারও রিমোট কাজ, অনলাইন মিটিং ও ভার্চুয়াল কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। তিনি একই সঙ্গে মেট্রো, গণপরিবহন ও কারপুলিং ব্যবহারের ওপরও জোর দেন।

আরও  পড়ুন , দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা

মোদির এই আহ্বানকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখলেও কর্পোরেট খাতে তৈরি হয়েছে বিভক্ত মত। প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের কেউ বলছেন, রিমোট ওয়ার্ক উৎপাদনশীলতা বাড়াতে পারে এবং দৈনন্দিন চাপ কমায়। তবে অন্যদিকে ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদন খাতের উদ্যোক্তারা মনে করছেন, সব সেক্টরে এটি বাস্তবসম্মত নয়।বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত মানিয়ে নিতে পারলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিষ্ঠান এখনও পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোমে যেতে প্রস্তুত নয়। ফলে এই উদ্যোগ কতটা বাস্তবায়নযোগ্য, তা নিয়েই চলছে তীব্র আলোচনা।সব মিলিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের কর্মসংস্কৃতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিললেও, এর বাস্তব প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

আরও পড়ুন , ইতালিতে বাংলাদেশি কিশোরী ধর্ষণ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত