দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭টিতে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। তবে এত প্রতিষ্ঠানের পরও শিক্ষার প্রকৃত মান নিয়ে রয়েছে বড় প্রশ্ন— এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, “আমরা শিক্ষাক্ষেত্রে সংখ্যার দিক থেকে অনেক এগিয়েছি, কিন্তু মান কতটা নিশ্চিত করতে পেরেছি, সেটাই এখন বড় প্রশ্ন। তাই সময়ের চাহিদা অনুযায়ী চাহিদাভিত্তিক শিক্ষা বা ‘নীড বেসিস এডুকেশন’-এর দিকে যেতে হবে।”আরও পড়ুন , মোটরসাইকেলে সিসিভেদে ২–১০ হাজার টাকা কর প্রস্তাবতিনি জানান, সরকার নতুন কারিকুলাম ও আউটকামভিত্তিক শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করছে। একসময় বাংলাদেশে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও এখন সেই অবস্থান অনেকটাই হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী কর্মশালায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থানযোগ্যতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, ডিজিটাল শিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ালেই হবে না— বিশ্বমানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে শিক্ষার গুণগত পরিবর্তন এখন সময়ের সবচেয়ে বড় দাবি।আরও পড়ুন , দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, কমিউনিটি স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করার পরামর্শ