বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৪৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪২ ডলার। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলার প্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ মার্কিন সামরিক বাহিনীকে দেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ আরও বাড়ে।
আরও পড়ুন,ইরান যুদ্ধে ৮১ মার্কিন সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতি চূড়ান্ত করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা দপ্তর। সম্ভাব্য হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানানো হয়েছে।অন্যদিকে হরমুজ প্রণালির বিকল্প জাহাজ চলাচলের পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের এক কর্মকর্তার বক্তব্যের পর মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব। সেখানে দৈনিক প্রায় ৫ লাখ ১১ হাজার ৬১৯ ব্যারেল তেল উৎপাদন বন্ধ রয়েছে। এটি ওই অঞ্চলের মোট উৎপাদনের প্রায় ২৫ শতাংশ। শেল ও শেভরনসহ কয়েকটি কোম্পানি তাদের অফশোর স্থাপনায় উৎপাদন বন্ধ করেছে। ফলে ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন