দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইরান যুদ্ধে ৮১ মার্কিন সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস

উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস। সোমবার ৫ অক্টোবর সংস্থাটির হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া সামরিক উড়োজাহাজের মধ্যে যুদ্ধবিমান হেলিকপ্টার এবং চালকবিহীন ড্রোন রয়েছে। তবে শ্রেণিবদ্ধ তথ্য ও চলমান সামরিক অভিযানের কারণে প্রকৃত সংখ্যা পরিবর্তিত হতে পারে। ক্ষতিগ্রস্ত কিছু উড়োজাহাজ মেরামতের পর আবারও কার্যক্ষম করা হয়েছে বলেও জানিয়েছে সিআরএস। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এমকিউ-৯ রিপার ড্রোনে। ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র অন্তত ৪৫টি রিপার হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিমানের মধ্যে ১২টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে মার্চে কুয়েতের আকাশে নিজস্ব বাহিনীর ভুলে তিনটি এবং এপ্রিলে ইরানের আকাশসীমায় একটি বিমান ধ্বংস হয়। সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানি হামলায় আরও আটটি এফ-১৫ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে সেগুলো আবার সামরিক কাজে ফিরিয়ে নেওয়া হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের তালিকায় রয়েছে একটি এফ-৩৫এ লাইটনিং টু দুটি এ-১০ থান্ডারবোল্ট টু সাতটি কেসি-১৩৫ এবং একটি ই-৩ সেন্ট্রি বিমান। 

আরও পড়ুন,রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

বিশেষ অভিযান ও নজরদারিতে ব্যবহৃত দুটি এমসি-১৩০জে একটি এইচএইচ-৬০ডব্লিউ উদ্ধারকারী হেলিকপ্টার একটি এমকিউ-৪সি ট্রাইটন এবং তিনটি এমকিউ-১ ড্রোনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হেলিকপ্টারের মধ্যেও ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে সিআরএস। হরমুজ প্রণালিতে একটি এএইচ-৬৪ অ্যাপাচি ভূপাতিত হয়। উদ্ধার অভিযানের সময় চারটি এএইচ-৬ লিটল বার্ড ধ্বংস এবং আরব সাগরে একটি এমএইচ-৬০ সি হক বিধ্বস্ত হওয়ার কথাও প্রতিবেদনে বলা হয়েছে। সিআরএসের মতে, এত বড় সংখ্যায় সামরিক উড়োজাহাজের ক্ষয়ক্ষতি মার্কিন কংগ্রেসের নজরদারিতে নতুন প্রশ্ন তৈরি করতে পারে। বিশেষ করে এসব উড়োজাহাজ প্রতিস্থাপনে পেন্টাগনের পর্যাপ্ত অর্থ ও সরঞ্জাম রয়েছে কি না এবং গুরুত্বপূর্ণ উড়োজাহাজ হারানোর ফলে মার্কিন সামরিক সক্ষমতায় কী প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা সরবরাহব্যবস্থা এবং বিদেশে সামরিক সরঞ্জাম সরবরাহের ওপর চাপ থাকায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলো দ্রুত প্রতিস্থাপন করা কঠিন হতে পারে।

বিষয় : ইরান ক্ষতিগ্রস্ত সামরিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইরান যুদ্ধে ৮১ মার্কিন সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x