দৈনিক সংবাদ দিগন্ত

রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: ইউক্রেনে নিহত অন্তত ২৩

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতভর চালানো এই হামলায় বহু আবাসিক ভবন ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে ৭৩টি ক্ষেপণাস্ত্র এবং ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানে।সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে। সেখানে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন।আরও  পড়ুন , দিল্লির পাঁচতলা হোটেলে আগুন, নিহত ২০; আহত বহুরাজধানী কিয়েভেও হামলার ভয়াবহতা কম ছিল না। শহরের মেয়র জানিয়েছেন, সেখানে সাতজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।রাতভর বিমান হামলার সতর্কসংকেত ও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বহু মানুষ মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ছুটে যান।কিয়েভের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, রাশিয়া আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। সর্বশেষ এই হামলার মধ্য দিয়ে চলমান যুদ্ধ নতুন করে উত্তেজনার দিকে মোড় নিয়েছে।প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সাম্প্রতিক এই হামলা শান্তি আলোচনার সম্ভাবনাকেও আরও অনিশ্চিত করে তুলেছে।

রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: ইউক্রেনে নিহত অন্তত ২৩