কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানায়।সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর ফলে বিশাল এলাকাজুড়ে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে এই বিধ্বংসী হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন , ইরান যুদ্ধে আগে নামুক মিত্রদের সন্তানরা—স্টিভ ব্যাননের বিস্ফোরক মন্তব্য
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশ বাহরাইন-এও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। বর্তমানে বাহরাইনের জরুরি সেবা বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।মধ্যপ্রাচ্যের এই দুই দেশে প্রায় একই সময়ে সংঘটিত ড্রোন হামলার পর অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিষয় : বিমানবন্দর ড্রোন হামলা কুয়েত

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন