কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল-আহমাদি শোধনাগারে শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে ইরানের ড্রোন দ্বারা হামলা চালানো হয়েছে। হামলায় একাধিক ইউনিটে আগুন লেগে যায়। উদ্ধারকারীরা মুহূর্তেই আগুন নেভানোর চেষ্টা করছেন।সংবাদসংস্থা এনডিটিভি জানায়, মিনা আল-আহমাদি পরিশোধনাগারে ড্রোন হামলার কারণে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা হচ্ছে।আরো পড়ুন , ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের—‘এখনো শুরুই হয়নি আসল ধ্বংসযজ্ঞ’অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিমানটি মধ্যাঞ্চলে টার্গেট করা হয় এবং তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। পাইলটের অবস্থার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।ইরানের অপর বার্তাসংস্থা মেহের জানিয়েছে, বিধ্বস্ত বিমান থেকে পাইলট বের হতে পারেননি, কারণ বিমানটি এত দ্রুত বিধ্বস্ত হয়েছিল যে তার জন্য কোনো সময়ই ছিল না। এই হামলা ও বিমান বিধ্বস্ত হওয়া মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।