রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার সরাসরি ছড়িয়ে পড়েছে ন্যাটো সদস্য দেশ রোমানিয়ায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত দুজন আহত হয়েছেন।
আরও পড়ুন, এক দশকের মধ্যে সর্বোচ্চ বিদেশি নাগরিকত্ব দিল স্পেন
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাতে। রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তী বেসামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর সময় একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে সেটি গ্যালাতি শহরের দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে আছড়ে পড়ে, এতে আগুন ধরে যায়।
আরও পড়ুন, মার্কিন নিরাপত্তা আস্থায় টান, বিকল্প প্রতিরক্ষায় ঝুঁকছে এশিয়া
রোমানিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে রাশিয়ার “গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উসকানি” হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি বিষয়টি ন্যাটোর মহাসচিবকেও জানানো হয়েছে এবং ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন, ভর্তুকি মূল্যে কোরবানির মাংস বিক্রির উদ্যোগ ইরানের
এদিকে ন্যাটো জানিয়েছে, এ ধরনের যেকোনো হুমকির বিরুদ্ধে জোটের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। সংগঠনটির পক্ষ থেকে রাশিয়ার আচরণের তীব্র নিন্দাও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের উত্তাপ এখন সীমান্ত ছাড়িয়ে ন্যাটো দেশগুলোর নিরাপত্তা ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে।
বিষয় : ইউক্রেন রাশিয়া ড্রোন হামলা ন্যাটো

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন