দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

এক দশকের মধ্যে সর্বোচ্চ বিদেশি নাগরিকত্ব দিল স্পেন

ইউরোপের দেশ স্পেনে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বিদেশিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৩ লাখ বিদেশি স্প্যানিশ নাগরিকত্ব পেয়েছেন। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, গত বছর মোট ২ লাখ ৯৯ হাজার ৭৩২ জন বিদেশি স্প্যানিশ নাগরিক হয়েছেন। যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

আরও পড়ুন, ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার তৃণমূল নেতা, পাটখেত থেকে উদ্ধার আরও ২.২৪ কোটি

নতুন নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মরক্কোর নাগরিকরা। এরপর রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা ও হন্ডুরাসের নাগরিকরা। স্পেনের জনসংখ্যা ও অভিবাসন সংক্রান্ত সংস্থা স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই) জানিয়েছে, দেশটিতে অভিবাসীদের সংখ্যা দ্রুত বাড়ছে এবং নাগরিকত্ব প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ করা হয়েছে।

আরও পড়ুন, ভর্তুকি মূল্যে কোরবানির মাংস বিক্রির উদ্যোগ ইরানের

বিশেষ করে লাতিন আমেরিকার কিছু দেশের নাগরিকরা মাত্র দুই বছর বৈধভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। অন্য বিদেশিদের ক্ষেত্রে সাধারণত ১০ বছর বসবাসের শর্ত রয়েছে। বিশ্লেষকদের মতে, স্পেনের এই নীতির পেছনে মূল কারণ হলো বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক সংকট। অভিবাসীরা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছে সরকার।

আরও পড়ুন, মার্কিন নিরাপত্তা আস্থায় টান, বিকল্প প্রতিরক্ষায় ঝুঁকছে এশিয়া

এছাড়া প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ বসবাস ও কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছে। বর্তমানে স্পেনের মোট জনসংখ্যা প্রায় ৫ কোটি, যার মধ্যে প্রায় ৭৩ লাখ বিদেশি বাসিন্দা রয়েছেন।

বিষয় : নাগরিকত্ব ইউরোপ স্পেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

এক দশকের মধ্যে সর্বোচ্চ বিদেশি নাগরিকত্ব দিল স্পেন

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

ইউরোপের দেশ স্পেনে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বিদেশিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৩ লাখ বিদেশি স্প্যানিশ নাগরিকত্ব পেয়েছেন। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, গত বছর মোট ২ লাখ ৯৯ হাজার ৭৩২ জন বিদেশি স্প্যানিশ নাগরিক হয়েছেন। যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

আরও পড়ুন, ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার তৃণমূল নেতা, পাটখেত থেকে উদ্ধার আরও ২.২৪ কোটি

নতুন নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মরক্কোর নাগরিকরা। এরপর রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা ও হন্ডুরাসের নাগরিকরা। স্পেনের জনসংখ্যা ও অভিবাসন সংক্রান্ত সংস্থা স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই) জানিয়েছে, দেশটিতে অভিবাসীদের সংখ্যা দ্রুত বাড়ছে এবং নাগরিকত্ব প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ করা হয়েছে।

আরও পড়ুন, ভর্তুকি মূল্যে কোরবানির মাংস বিক্রির উদ্যোগ ইরানের

বিশেষ করে লাতিন আমেরিকার কিছু দেশের নাগরিকরা মাত্র দুই বছর বৈধভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। অন্য বিদেশিদের ক্ষেত্রে সাধারণত ১০ বছর বসবাসের শর্ত রয়েছে। বিশ্লেষকদের মতে, স্পেনের এই নীতির পেছনে মূল কারণ হলো বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক সংকট। অভিবাসীরা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছে সরকার।

আরও পড়ুন, মার্কিন নিরাপত্তা আস্থায় টান, বিকল্প প্রতিরক্ষায় ঝুঁকছে এশিয়া

এছাড়া প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ বসবাস ও কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছে। বর্তমানে স্পেনের মোট জনসংখ্যা প্রায় ৫ কোটি, যার মধ্যে প্রায় ৭৩ লাখ বিদেশি বাসিন্দা রয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত