দৈনিক সংবাদ দিগন্ত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও ২ বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। নিখোঁজ থাকা দুই বাংলাদেশির মধ্যে একজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরেকজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, লেবাননের ১৬ নাগরিকসহ ২১ জনের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরব আমিরাতের

বুধবার (১৩ মে) বাংলাদেশ দূতাবাস জানায়, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

লেবানিজ আর্মি ও রেডক্রসের সহায়তায় ঘটনাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে, যা স্থানীয় বাংলাদেশি কর্মী রাজিব শ্রী শুভ কুমার দাসের মরদেহ হিসেবে শনাক্ত করেছেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

আরও পড়ুন, হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্স

একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি কর্মী করিম মিয়ার মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তাজনিত কারণে উদ্ধার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে বলে জানা গেছে। দূতাবাস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অপর মরদেহ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন, পরাজয়ের ধাক্কায় সংগঠন গোছাতে তৃণমূল

এর আগে সোমবার একই এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মীর নিহতের খবর নিশ্চিত হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ঘটনায় মোট হতাহতের সংখ্যা আরও বেড়েছে।

বিষয় : নিহত বাংলাদেশি লেবানন ড্রোন হামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও ২ বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। নিখোঁজ থাকা দুই বাংলাদেশির মধ্যে একজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরেকজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, লেবাননের ১৬ নাগরিকসহ ২১ জনের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরব আমিরাতের

বুধবার (১৩ মে) বাংলাদেশ দূতাবাস জানায়, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

লেবানিজ আর্মি ও রেডক্রসের সহায়তায় ঘটনাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে, যা স্থানীয় বাংলাদেশি কর্মী রাজিব শ্রী শুভ কুমার দাসের মরদেহ হিসেবে শনাক্ত করেছেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

আরও পড়ুন, হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্স

একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি কর্মী করিম মিয়ার মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তাজনিত কারণে উদ্ধার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে বলে জানা গেছে। দূতাবাস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অপর মরদেহ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন, পরাজয়ের ধাক্কায় সংগঠন গোছাতে তৃণমূল

এর আগে সোমবার একই এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মীর নিহতের খবর নিশ্চিত হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ঘটনায় মোট হতাহতের সংখ্যা আরও বেড়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত