দৈনিক সংবাদ দিগন্ত

হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্স

হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্স
হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্স

বিশ্বজুড়ে সংক্রামক রোগ নিয়ে উদ্বেগের মধ্যেই এবার ফ্রান্সে হান্টাভাইরাসের সম্ভাব্য সংক্রমণ ঘিরে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, সমুদ্রপথে দেশে ফিরিয়ে আনা এক যাত্রীর শরীরে হান্টাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর জরুরি সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

জাহাজে থাকা অবস্থায় ওই ব্যক্তি হঠাৎ জ্বর, তীব্র মাথাব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে চিকিৎসকরা তার উপসর্গ বিশ্লেষণ করে হান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা যাত্রী, জাহাজকর্মী ও সংশ্লিষ্টদের স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন, হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও, ঝুঁকিতে গর্ভবতী মা

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ ল্যকর্নু জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করেছে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সীমান্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন, রাশিয়ার নতুন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ সফল পরীক্ষা

বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মল, মূত্র বা লালার মাধ্যমে ছড়ায়। দূষিত বাতাসের কণার মাধ্যমেও সংক্রমণের ঝুঁকি থাকে। চিকিৎসকরা বলছেন, শুরুতে জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতা দেখা দিলেও পরে শ্বাসকষ্ট, ফুসফুস ও কিডনির জটিলতা তৈরি হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুঝুঁকিও রয়েছে।

আরও পড়ুন, পরাজয়ের ধাক্কায় সংগঠন গোছাতে তৃণমূল

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস করোনার মতো সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তির পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

বিষয় : ফ্রান্স হান্টাভাইরাস সতর্কতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

হান্টাভাইরাস নিয়ে সতর্ক করল ফ্রান্স

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত