ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় অবৈধ ‘পুশইন’ ও সীমান্ত অতিক্রম রোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীরা জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ গরু ও চোরাচালন বৃদ্ধি পাচ্ছে তাই দেশ বাসিকে সীমান্তে প্রবেশ না করার জন্য মাইকিং করে জানিয়েছেন সীমান্ত রক্ষাবাহিনী।আজ থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ সতর্কতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তে বিজিবির টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।আরও পড়ুন, কসবায় ওয়ার্ল্ড ভিশন ইলেকট্রনিক্সে ঈদ ধামাকা অফারবিজিবি সূত্র জানায়, কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধ পুশইন, মানবপাচার ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুশইন বন্ধ করতে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত মাইকিং করে সর্তক করা হয়। বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।আরও পড়ুন, বগুড়ার কাহালুতে এভাব গ্রীন বাসের সঙ্গে-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে ঘটনাস্থলেই নিহততিনি আরও জানান, অবৈধ পুশইন, মানবপাচার, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।আরও পড়ুন, কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তান নিহতউল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে সংযুক্ত। অতীতে কয়েকবার এসব সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।