দৈনিক সংবাদ দিগন্ত

১১ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

দেশের বিভিন্ন অঞ্চলে রাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অন্তত ১১ জেলার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন, দেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই ঝড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন, আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিষয় : আবহাওয়া ঝড়-বৃষ্টি সতর্কতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

দেশের বিভিন্ন অঞ্চলে রাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অন্তত ১১ জেলার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন, দেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই ঝড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন, আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x