আগামীকাল শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দিনব্যাপী এই সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। প্রেস উইং সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন, তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল
সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন, দেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এরপর শিল্পকলা একাডেমি-তে একটি সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।
বিষয় : সিলেট প্রধানমন্ত্রী সফর

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন