দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ০১ মে ২০২৬

তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করেছেন।

আরও পড়ুন, বন্ধ কলকারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী নন, তিনি মেহনতি মানুষের প্রতীক। তার নেতৃত্বে দেশ ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং অর্থনীতি পুনর্গঠনের পথে এগিয়েছে। তিনি আরও বলেন, অতীতে ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু বর্তমান নেতৃত্ব তা পুনরুদ্ধারে কাজ করছে। বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অংশ। পাশাপাশি হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন, স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। তাদের সন্তানদের শিক্ষার সুযোগ এবং চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সম্প্রতি সংসদে তারেক রহমান একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

বিষয় : বিএনপি মির্জা ফখরুল নয়াপল্টন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করেছেন।

আরও পড়ুন, বন্ধ কলকারখানা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী নন, তিনি মেহনতি মানুষের প্রতীক। তার নেতৃত্বে দেশ ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং অর্থনীতি পুনর্গঠনের পথে এগিয়েছে। তিনি আরও বলেন, অতীতে ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু বর্তমান নেতৃত্ব তা পুনরুদ্ধারে কাজ করছে। বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অংশ। পাশাপাশি হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন, স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। তাদের সন্তানদের শিক্ষার সুযোগ এবং চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সম্প্রতি সংসদে তারেক রহমান একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত