দেশের ১০ জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।বৃহস্পতিবার সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন , গুলশানে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল, খোলা স্থানে কাজ করা মানুষ এবং কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন দেখা গেছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন , অজ্ঞাত লাশ শনাক্তে আসছে জাতীয় ডেটাবেজ

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন