সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের মা সদ্য প্রয়াত বেগম জেবুন্নেছার দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৩ মে) বিকালে বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, কেরানীগঞ্জের অসুস্থ শিশু নূর নাহারের পাশে জুবাইদা রহমান
মরহুমার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ মোনাজাতে অংশ নেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
আরও পড়ুন, লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, আরও চারদিন বাড়ার পূর্বাভাস
গত ৬ মে ভোরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন, অজ্ঞাত লাশ শনাক্তে আসছে জাতীয় ডেটাবেজ
পরে ময়মনসিংহের গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বেগম জেবুন্নেছা পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন