আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ—রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এ পরিস্থিতি অন্তত চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, পদ্মা নদীতে ব্যারেজ প্রকল্প: ৩৪ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা
তিনি আরও বলেন, আগামীকাল থেকে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নোয়াখালী ও উত্তর চট্টগ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে এবং তা ১৭ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন, সরকারি কর্মচারীদের জন্য আসছে নবম জাতীয় বেতন কাঠামো
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু–এক স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন, কেরানীগঞ্জের অসুস্থ শিশু নূর নাহারের পাশে জুবাইদা রহমান
এদিকে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং আর্দ্রতা রয়েছে ৯৬ শতাংশ। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নোয়াখালীর রামগতিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রংপুরের রাজারহাটে সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন