দৈনিক সংবাদ দিগন্ত

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৩২

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।পুলিশ জানায় শুক্রবার দুপুরে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকশ মানুষকে মিছিলে অংশ নিতে দেখা যায়। আড়ও পড়ুন,ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাস সর্বোচ্চ গুরুত্ব প্রধানমন্ত্রীরতাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে রাবার বুলেট ছুড়তেও দেখা গেছে।গুলশান থানার পুলিশ জানায় ঘটনাস্থল থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।পরে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার পর গুলশান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।ককটেল বিস্ফোরণ এবং পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৩২