মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-র খবরে বলা হয়, দুই দেশ আনুষ্ঠানিকভাবে এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই নেতা নির্দিষ্ট সময় থেকে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।
আরও পড়ুন, তুরস্কে স্কুলে বন্দুকধারীর হামলা, শিশুদেরসহ ৯ জন নিহত
এর আগে, ওয়াশিংটনে ৩৪ বছর পর প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ শীর্ষ কর্মকর্তাদের দুই দেশের সঙ্গে সমন্বয় করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন, ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক উদ্যোগ আলোচনা ইসলামাবাদে
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এর আগে তিনি বিশ্বে ৯টি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন এবং এই উদ্যোগকে তিনি তার ‘দশম সফলতা’ হিসেবে দেখতে চান।
বিষয় : ট্রাম্প লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন